ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাতিয়ায় এনসিপির বিক্ষোভ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৩৭

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে আটটায় ডাকবাংলো থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেট প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আব্দুল মালেক, এনসিপির হাতিয়া সমন্বয়ক আবু ইউসুফ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহেদ।

এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, "প্রশাসন চাইলে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে পারে; হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুদ্ধ করে দিতে পারেন।" বক্তারা বলেন, "আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না।"

তারা আরও অভিযোগ করেন, "কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতোই আরেকদল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে। নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে।" বক্তারা প্রশ্ন তোলেন, "তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন না। কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, খুনি তাদেরই পালিত।" বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং সারাদেশে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন। এই সমাবেশে কয়েক শ' নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ