কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আলোচনা সভা
হাটহাজারীর কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে উপজেলার পশ্চিম মেখল নজর মোহাম্মদ কাজীপাড়াস্থ মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মিয়া মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি দিল মোহাম্মদ, ডাক্তার কবির আহমেদ, মো. আব্দুল মজিদ, আব্দুল মালেক সুমন, মাদ্রাসা সুপার হানিফ আল নোমান, জসিম ভান্ডারী, তোফাজ্জল হোসেন বাচ্চু।
সভায় মাদ্রাসা পরিচালনা পরিষদের নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো. আলাউদ্দীন, সেকান্দার মুন্সি, মো. শিবলু, মো. ওয়াহিদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাছির উদ্দীন রুবেল, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাসির সওদাগর, রহমান, মো. ইব্রাহিম, আজিম সওদাগর, মো. বাবলু, মো. সাকিব, মো. কাশেম, মো. জিয়া, মো. মারুফ, মো. অভি প্রমুখ।
সভায় মাদ্রাসা পরিচালনা পরিষদের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরিষদের কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসা সুপার হানিফ আল নোমান দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং সবশেষে মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান