টানা বর্ষণে পানির নিচে অভয়নগরের জনপদ
গত কয়েকদিনের অতিবৃষ্টিতে যশোরের অভয়নগর উপজেলার অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও ভারী, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকাবাসী। সড়কের অলিগলি থেকে শুরু করে বাসাবাড়িতেও পানি ঢুকেছে। বিভিন্ন সড়কের উপর পানি জমে থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ভবদহ অঞ্চলের বিলগুলোতে বেড়েছে পানি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর ও অভয়নগর উপজেলায় অতি বৃষ্টির কারণে আউশ ধানের ৬৬০ হেক্টর জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আমন ধানের বীজতলা ২৪০ হেক্টর, শাকসবজি ৪৫০ হেক্টর ও মরিচ ১০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
এদিকে, নওয়াপাড়া পৌরসভার বুইকারা, জাফরপুর, গাজিপুর, আমডাঙ্গা, আন্ধা ও গুয়াখোলা গ্রামের শতাধিক বাড়িঘর ১ থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা অনেকটা থমকে গেছে এবং নওয়াপাড়া বাজারে কেনাবেচায় ধস নেমেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এখনও অব্যাহত আছে। এছাড়াও উপজেলার লক্ষ্মীপুর, চেঙ্গুটিয়া, আমডাঙ্গা, চলিশিয়া, বাগদহ, বেদভিটা, বলারাবাদ, পায়রা, সুন্দলীসহ বিলসংলগ্ন শতাধিক বাড়িতে পানি উঠেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পানি জমে থাকায় চলাচলের সমস্যা হচ্ছে। পৌরসভার ৫নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কবির হোসেন, ওলিয়ার রহমান ও আবুল কাশেম সহ ১০-১২টি বাড়িতে এবং বুইকরা সরকারি কবরস্থানের পাশে খলিলুর রহমান, হামিদ বিশ্বাস, ইদ্রিস আলীর, কুদ্দুস মোল্যা, জসিম মোড়লের বাড়িসহ ১৫-২০টি বাড়িতে পানি উঠে গেছে। ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের কলেজপাড়ার আশেপাশে নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, আবু সাঈদ, মিঠু ও ফিরোজা বেগম সহ ৩০-৪০টি বাড়িতে পানি উঠেছে। এছাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের গাজিপুর ও জাফরপুর গ্রামের ফেরদৌস হোসেন, আমজাদ হোসেন, হাসান, তাহের হোসেন, দিলীপ কুমার ও বাসুদেবের বাড়িসহ শতাধিক বাড়িতে পানি ঢুকে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
নওয়াপাড়া বাজারের সবজি বিক্রেতা একরাম হোসেন বলেন, "অতি বৃষ্টির কারণে বেচাবিক্রি অনেক কম হচ্ছে। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।" পৌরসভার বুইকরা গ্রামের কুদ্দুস মোল্যা জানান, "বৃষ্টির পানিতে আমার বাড়ির উঠানে দেড় ফুট পানি উঠে গেছে। রান্নাঘরে পানি ঢুকে যাওয়ায় ঘরের মধ্যে রান্না করতে হচ্ছে।" লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, "আমাদের গ্রামের প্রায় ২০ থেকে ২৫ টি বাড়িতে পানি উঠে গেছে। যাতায়াতের রাস্তাও পানির নিচে। চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।"
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আউশ, আমনের বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও নওয়াপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল জানান, অতি বৃষ্টির কারণে পৌরসভার মধ্যে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি স্থানে পাইপ কালভার্ট স্থাপন করা হয়েছে। প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে কয়েকটি রাস্তা ও বাড়িতে পানি জমে আছে, সেখানেও পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ