ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

বাঘায় কমিউনিটি ক্লিনিকে চুরি


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:১৫

রাজশাহীর বাঘা উপজেলার অন্তর্গত জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে গত রাতে দুঃখজনক এক চুরির ঘটনা ঘটেছে। ১২ জুন দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা ক্লিনিকের তালা ভেঙে ভেতর থেকে ঔষধ, ব্লাড প্রেশার মেশিন (বিপি মেশিন), ওজন মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

এটি শুধু একটি চুরি নয়, বরং মানবিকতা ও সভ্যতার ওপর এক নির্মম আঘাত। যেখান থেকে গ্রামের অসহায়, দরিদ্র, দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়, সেই জনসেবামূলক প্রতিষ্ঠানেও চুরির ঘটনা আমাদের সামাজিক অবক্ষয়ের গভীরতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

এ ধরনের ঘটনায় শুধু প্রশাসনের নয়, আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে। আমরা যখন হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে সামান্য দেরি কিংবা কোনো ভুল নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠি, তখন এমন একটি লজ্জাজনক চুরির ঘটনায় একযোগে সকলে কি এগিয়ে আসবো না?

উল্লেখ্য, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বর্তমানে যথেষ্ট উন্নত ও মানবিক সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।

কমিউনিটি ক্লিনিক, যেটি উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশ, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের মনে রাখতে হবে, সরকারি প্রতিষ্ঠান ও সেবামূলক স্থানের সকল সম্পদ আমাদের, এই রাষ্ট্রের জনগণের। তাই এগুলোর সুরক্ষা আমাদের সম্মিলিত দায়িত্ব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান (আসাদ) প্রতিবেদককে জানান, "এ বিষয়ে আমি অবগত, থানায় জিডি করা হয়েছে। চোর শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

ইউপিডিএফ গণতান্ত্রিক’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন

শালিখায় লিচুর বাম্পার ফলন, খুশি বাগান মালিকেরা

অধূমপায়ী ফোরামের প্রীতি কাবাডি ম্যাচে মোহাম্মদপুর ইউনিয়নের জয়

উত্তরায় জামায়াত নেতা সেলিম উদ্দিনের উদ্দ্যোগে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

ত্রিশালে ডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষা বৃত্তি ও চেক বিতরণ

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পাঁচুড়িয়া সেতুর কাজ উদ্বোধন, উন্নয়ন নিয়ে আশার বার্তা এমপি বাবরের

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

ঈদুল আজহা ঘিরে রাজারহাটে কামারপল্লিতে কাটছে ব্যস্ত সময়

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইন কলেজের মানববন্ধন

রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে চোর আখ্যা দিয়ে লাঞ্চিত

ঝিনাইদহে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা'র অভিযোগে বিক্ষোভ