ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে নিহত গৌতমের পরিবারের পাশে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:৫৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী দুর্বৃত্তের হামলায় নিহত গৌতম গাইন (৩৫)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। ১৩ জুলাই রবিবার সকালে শতাধিক নেতাকর্মীর সাথে নিয়ে তিনি নিহত গৌতম গাইনের বাড়িতে যান এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা ও সহমর্মিতা প্রকাশ করেন। স্ত্রী মিলি বৈরাগী, মেয়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের পাশে থেকে আইনের সকল সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

এ সময় তিনি বলেন, "দেশে এভাবে আর কেউ যেন পিতা-হারা না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর বাংলাদেশে ঘটবে না ইনশাআল্লাহ। আমরা গৌতম গাইনের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাবো।"

উপস্থিত সংবাদ কর্মীদের আব্দুল হামিদ বলেন, "আপনারাও পুলিশের পাশাপাশি অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা মিডিয়ায় ছড়িয়ে দিন।" এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখসহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গৌতম গাইন জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৯ জুলাই বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিখোঁজ হন। ১১ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর ১টায় মাদারীপুর-গোপালগঞ্জ বিল রোড ক্যানেল (নদী) থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত