ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৩-৭-২০২৫ রাত ১০:৪৩

১৩ জুলাই রবিবার ২০২৫, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো: আলি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের তেজগাঁও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া।

এছাড়াও যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দীপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ মানিক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুল রশিদ মামুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো: সোলায়মান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি কাজী ইলিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান