মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৫ আসামি গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালীতে মাদক, বিকাশ প্রতারণা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৫ জন আসামিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ ও সেনাবাহিনী। রবিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার উত্তর আড়পাড়া চার খালের মোড় এলাকা থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। একই রাতে সেনাবাহিনীর সহায়তায় ডুমাইন এলাকা থেকে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোনের সিম কার্ড ও ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকেও আটক করা হয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ জুলাই) দুপুরে মধুখালী থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মধুখালী থানা পুলিশের এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে। ওসি আরও জানান, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান