পূর্বধলায় জমি দখল ও দোকান ভাঙচুর: ৫ জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় জমি দখল ও দোকানঘর ভাঙচুর করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের পাঁচজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ত্রিশাল পৌর এলাকার বাসিন্দা মো. আলমগীর কবির (৫৩) নামে এক ব্যক্তি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন নুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, "তদন্ত চলছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অভিযোগে বলা হয়, আলমগীর কবির তার পিতা মৃত আলতাব আলী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পূর্বধলার ফাজিলপুর মৌজায় ৬০ শতাংশ জমি পান। এর মধ্যে ৩ শতাংশ জমি ঘর করে তিনি দীর্ঘদিন ধরে মো. মজিবুর রহমান নামের একজন চায়ের দোকানদারকে ভাড়া দিয়ে আসছেন।
রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে আলমগীর জানতে পারেন—স্থানীয় কচুমুদ্দিনের পাঁচ ছেলে মো. সুলতান (৪০), মো. শাহ পরান (৩৫), মো. আলমগীর (৩০), মো. শাহ আলম (২৫) ও মো. আকাশ (২২) লাঠিসোঁটা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওই জমিতে ঢুকে চায়ের দোকান ভাঙচুর করেন। টিন ও ছাউনি ভেঙে ফেলা হয়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
পরে তারা একটি ড্রাম ট্রাক এনে জমিতে মাটি ফেলতে শুরু করেন, যাতে জবরদখলের ভিত্তি তৈরি করা যায়।
সংবাদ পেয়ে জমির মালিক আলমগীর কবির, তার ভাই শাহজাহান কবির ও স্ত্রী নূর জাহান আক্তার ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকিতে বলা হয়, "জমিতে আসলে মেরে ফেলব, লাশ গুম করব।"
তবে উপস্থিত কিছু স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার বিষয়ে দোকানদার মজিবুর রহমান বলেন, "আমি বিগত ২০ বছর ধরে এখানে চায়ের দোকান করে আসছি। দোকানটি আলমগীর সাহেবের কাছ থেকে ভাড়া নিয়েছি। হঠাৎ দিনের বেলা কেউ কিছু না বলেই আমার দোকান ভেঙে ফেলে। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।"
স্থানীয় ফাজিলপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া বলেন, "এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জোরপূর্বক জমি দখল, ভাঙচুর ও হুমকি—সবই আইনবিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত