ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় শ্রমিক লীগ নেতা সুমন গ্রেফতার


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:১১

মৌলভীবাজারের বড়লেখায় পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমন বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা