ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

আশুগঞ্জ এনসিপি কমিটিতে আওয়ামী লীগ নেতা অন্তর্ভুক্তিতে আলোচনা-সমালোচনা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগের এক নেতাকে সদস্য করায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যবিশিষ্ট আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমিনুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে জয়ন্তী বিশ্বাস, আনিসুল ইসলাম, সুমন মৃধা, মোস্তফা হাবিব ও সুফিয়ান আজাদকে রাখা হয়েছে। এছাড়া সাইফুল ইসলাম, আনিসুল হক, রমজান মিয়া, এরফান সিদ্দিকী, নবি হোসেন, আবুল কালাম, মো. রায়হান মিয়া, মো. জিলানীসহ ১৯ জনকে সদস্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটির সদস্য নবি হোসেন আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। আওয়ামী লীগ নেতাকে এনসিপির কমিটিতে সদস্য করার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এমনকি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় তার যোগদানের ছবিও পাওয়া গেছে।

এ বিষয়ে সদ্য ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, "আওয়ামী লীগের নেতারা তাঁকে (নবি হোসেন) ডেকেছেন এবং তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে গিয়েছেন সত্য। কিন্তু জুলাই আন্দোলনে তিনি আমাদের বিরুদ্ধে ছিলেন না; বরং তিনি আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।"

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন