ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (০৫ নভেম্বর) সকাল ১০ টায় ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাসের সভাপতিত্বে কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সবুজ চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা অফিসার তানজিলা খানম, জুনিয়র কর্ডিওলজিস্ট ডাঃ হরিপদ রায়, শিশু বিশেষজ্ঞ ডাঃ পরিমল কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম এম ফরুক হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী কর্মকর্তা পিযুষ কান্তি বিশ্বাস ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাস বলেন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও প্রত্যেকটি টিকা কেন্দ্রে শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে এই টিকাদান কর্মসূচী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শতভাগ শিশুদের টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র