সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা
চট্টগ্রামের সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থীতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র উৎকণ্ঠা ও অস্থিরতা। এই প্রেক্ষাপটে সাবেক সংসদ সদস্য ও তিনবারের নির্বাচিত জনপ্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ফজলুল করিম বাবুল। সভার শুরুতে সাবেক তিনবারের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, বিএনপি নেতা তসলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ উদ্দিন, ডা. মোজাম্মেল হোসেন, আলমগীর মেম্বার, মাঈন উদ্দিন মাষ্টার, বিএনপি নেতা মো. আকতার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দ্বীপ বিএনপি সবসময় সংগঠিত ছিল। তাঁর আমলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সন্দ্বীপি ছিল নিরাপদ। ব্যবসায়ীরা চাঁদামুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পেরেছেন। তাই সংগঠনকে শক্তিশালী রাখতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁকেই সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা জরুরি।”
বক্তারা আরও বলেন, “যদি কোনো জোট বা বহিরাগত প্রার্থীকে সন্দ্বীপ থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে এ জনপদ আবারও বিশৃঙ্খলার মুখে পড়বে। দলের তৃণমূল, নেতাকর্মী ও সাধারণ মানুষের চাওয়া একটাই—সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকেই পুনরায় প্রার্থী হিসেবে ঘোষণা করা।”
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলের হাইকমান্ডের কাছে দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানান এবং সন্দ্বীপের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি