হাতিয়ায় সরকারি খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পানি নিষ্কাশন পথ পরিষ্কারকরণের কাজ শুরু
বন্যা ও জলাবদ্ধতা থেকে হাতিয়া উপজেলা সদরকে রক্ষার জন্য ওছখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল দখলমুক্তকরণ ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কারকরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪/০৭/২০২৫ সোমবার বিকেলে উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে তমরদ্দি রোডের দক্ষিণ পাশে অবস্থিত ভরাট ও আবর্জনায় পূর্ণ খালটি পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই খালটি অবৈধভাবে অনেকের দখলে চলে গেছে। খালের উপর গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও পৌরসভার সকল ময়লা-আবর্জনা এই খালে ফেলা হচ্ছে। ফলে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি খালের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং সরকারি জায়গায় যে সকল কালভার্টের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেগুলো ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে।" তিনি আরও বলেন, "পরবর্তীতে যে সকল ব্যক্তি মালিকানায় কালভার্ট নির্মাণ করা হবে, সেগুলো যাতে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি না করে সেইভাবে নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।" এ সময় সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও নৌবাহিনীর সদস্য, সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান