ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৩১

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে প্রশাসনিক হলরুমে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাটোরের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) মো. সোহেল রানার সভাপতিত্বে এবং লালোর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. একরামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। আরও বক্তব্য দেন মেডিক্যাল অফিসার ডা. মৌসুমী কামাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম।

এ সময় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা কাজে বিশেষ অবদান রাখায় মঞ্জুয়ারা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহেদ বিশ্বাস ফরিদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. নাজনীন আক্তার, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. ওমর ফারুক এবং ২টি প্রতিষ্ঠান—হাতিয়েনদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও হাতিয়েনদহ ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক