উলিপুরে এক মাদ্রাসার সবাই ফেল, হতাশ অভিভাবকরা
কুড়িগ্রামের উলিপুরের রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষার জন্য ২০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। ১৫ জনের মধ্যে ১৩ জন গণিতে এবং ২ জন ইতিহাস বিষয়ে ফেল করেছে।
মাদ্রাসার সুপার আব্দুল মজিদ বলেন, "২০০৭ সালেও এ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। সে বছর ৭ জন পরীক্ষার্থীর ৭ জনই গণিতে ফেল করেছিল। ২০০৭ সালের পর থেকে মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক হাবিবুর রহমান নিয়মিত গণিত ক্লাস নিয়ে আসছিলেন। ফলে গণিতের সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠেছিলাম।" সুপার আরও বলেন, "আমাদের মাদ্রাসায় রংপুরের পীরগাছা থেকে এনটিআরসি'র দশম ব্যাচের গণিতের শিক্ষক শারমিন আক্তার যোগদান করেন। তিনি গণিতে পারদর্শী নন। এ কারণেই রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় আবারও ফল বিপর্যয়ে আমাদেরকে অনেক ব্যথিত করেছে।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শতভাগ ফেল (অকৃতকার্য) হওয়ার কারণ অনুসন্ধান করা হবে।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, "এমন ফলাফলে আমরা উদ্বিগ্ন। মাদ্রাসাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান