ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪০

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের ফকিরপাড়ায় লংবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে বিয়াম স্কুল (ওয়াপদা মাঠ) প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ।

ওয়াপদা মাঠ ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, উদ্বোধক জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোমিনুল ইসলাম বাবু, গেস্ট অব অনার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মো. আহম্মদ উল্লাহ বাবু, মো. রাজিবুল আলম নকুল, মো. আশরাফুল আলম, মো. খাইরুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল আলম বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদুর রহমান জাহিদ, সদস্য মো. আরাফাত আলী রনি প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, কোচ ও হাজারও দর্শক-সমর্থক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় "বি.পি যুব সংঘ ও পাঠাগার" টিম ৩-২ গোলে "হারুন একাডেমী" টিমকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খেলা পরিচালনা প্যানেলে ছিলেন মো. আসাদুজ্জামান শামিম, মো. সৌরভ ও মো. আরিফ হোসেন। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো. সুজন খান। উল্লেখ্য, এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার