ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার: হত্যা রহস্যের কিনারা খুঁজছে পুলিশ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৪৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুজন মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। সোমবার (১৪ জুলাই) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম। নিহত সুজন মিয়া সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন বিলতালুক ছাপরাপাড়া গ্রামের বিষু মিয়ার ছেলে।

সুজন মিয়ার পিতা বিষু মিয়া জানান, তার ছেলে দুই মাস আগে রাগ করে বাড়ি থেকে আসে। পরে তিনি খবর পান, তিল্লী মতির মোড় এলাকার শাকিব মিয়ার ডেকোরেটর দোকানে কাজ করে সুজন। তিনি একাধিকবার ছেলেকে নিতে এলেও সে তার সাথে যায়নি। আজ সোমবার সকালে তিনি খবর পেয়েছেন তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, তার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে।

ডেকোরেটর ব্যবসায়ী মো: সাকিব মিয়া জানান, গত তিন দিন আগে সুজন মিয়া তার দোকানে কাজে আসে। গতকাল পাশের গ্রামের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে আসার পর থেকে একাধিকবার পাতলা পায়খানা ও বমি করে সুজন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার ছোট মেয়ে সাকিবকে জানান, সুজন কাকার পিঠে ঘা হয়েছে। সুজন সাকিবকে জানান, ভ্যান গাড়ী থেকে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে। পরে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর সে দোকান ঘরে শুয়ে থাকে। আজ সকালে পাশের দোকানদার সাকিবকে খবর দেয় সুজন মারা গেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান