ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক আবু তাহের প্রধান


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৫১

শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মূল্যায়নের জন্য নিজেকে শ্রীপুরের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। দেশ ও মানুষকে তিনি তাঁর হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন। ছাত্রজীবন থেকে যে শিক্ষা ও দীক্ষা তাঁর জীবনকে আলোকিত করে তোলে, তার শিখা চিরন্তন করে রাখছেন তিনি।

স্কুলজীবন থেকেই আবু তাহের প্রধানের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। নিজেই নিজেকে রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অনুপ্রেরণায় ছাত্রজীবন থেকেই শ্রীপুরের জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তাঁর। তিনি ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং গাজীপুর জেলা যুবদলের সাবেক ক্রিয়া সম্পাদক। বর্তমানে তিনি শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে শ্রীপুর দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আবু তাহের প্রধান ছিলেন কর্মীদের প্রাণশক্তি। বর্তমানে গাজীপুর-৩ আসনের বিএনপির নেতৃত্বের কর্ণধার অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন আবু তাহের প্রধান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন