মিরসরাইয়ে যুবদল কর্মীর সংবাদ সম্মেলন: পঙ্গুত্ব নিয়ে বিচার দাবি
মিরসরাইয়ে যুবদল কর্মী মঞ্জুর হোসেন সুমন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করার ঘটনায় দোষীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৪ জুলাই) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তার বাবা মুজিবুল হক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সুমন বলেন, "আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আমি বর্তমানে বারইয়ারহাট পৌরসভার আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করি। বিগত ২৪ মার্চ বারইয়ারহাট পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির লোকজন গত ২৫ মার্চ রাত ৮টায় লিটনের বাড়িতে সিনিয়র নেতাদের নিয়ে একটি বৈঠক করে। মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে কোনো কিছুর বিনিময়ে শুভেচ্ছা মিছিল করতে হবে। সে অনুযায়ী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সকালে মাঈন উদ্দিন লিটনের বাড়ি থেকে মিছিল বের হয়। ওই মিছিলে আমাকে বাড়ি থেকে বাবলু এবং ঈমন ডেকে নিয়ে যায়। মিছিল চলাকালীন আমাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে বাবলু ও ঈমন আমার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে চলে যায়। পরে আমার স্বজনরা উদ্ধার করে আমার চিকিৎসার ব্যবস্থা করে। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় আমার ডান পা কেটে ফেলায় আমি সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কাটার আঘাতে কষ্ট ভোগ করছি। বর্তমানে আমি বাড়িতে এসে এই সংবাদ সম্মেলন করে সেদিন আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যাতে আমার জাতীয়তাবাদী দলের নেতারা প্রকৃত ঘটনা জানতে পারে। আমি এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের উপযুক্ত বিচার দাবি করছি রাষ্ট্রের কাছে।"
এ বিষয়ে জানতে চাইলে বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন বলেন, "সুমন আমাদের অনুসারী ছিল। সে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে, যার স্বীকারোক্তিমূলক ভিডিও আমাদের কাছে আছে। সে মোটা অঙ্কের টাকায় প্রতিপক্ষের কাছে বিক্রি হয়ে গেছে।"
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন