ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঘনিষ্ঠ বন্ধুদের হাতে কলেজছাত্র হৃদয় খুন, দুই বন্ধু গ্রেপ্তার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কলেজছাত্র হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) হত্যার ৮ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে হৃদয়ের ঘনিষ্ঠ দুই বন্ধু কাজল মিয়া (২০) এবং সিরাজুল ইসলাম (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কাজল মিয়া কিশোরগঞ্জ জেলার কালিয়ারচরের দাড়িয়াকান্দির ফুল মিয়ার পুত্র এবং সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের রাজাপুর এলাকার ইদ্রিস মিয়ার পুত্র। বর্তমানে তারা শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সিরাজুল পেশায় বাদাম বিক্রেতা ও কাজল পেশায় টমটম চালক।

সোমবার (১৪ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে ঘটনার বিবরণ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হৃদয়ের ঘনিষ্ঠ বন্ধুরাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করে। হৃদয় অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল এবং সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলত। হত্যাকারীরা এতটাই কাছের বন্ধু ছিল যে, তারা মোবাইল ফোন বিক্রি করে হৃদয়কে জুয়া খেলার জন্য টাকা দেয়। ধাপে ধাপে তারা হৃদয়কে মোট ২২ হাজার টাকা ধার দেয়, যা সে আর ফেরত দেয়নি। এছাড়া কিছুদিন আগে হৃদয় তাদের নিয়ে ঢাকায় গিয়েছিল চাকরি দেবে বলে। কিন্তু চাকরি না দিয়েই সে শ্রীমঙ্গলে চলে আসে। এসব কারণে হৃদয়ের প্রতি তাদের ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করা হয়।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, খুনিরা প্রযুক্তি সম্পর্কে এতটাই ওয়াকিবহাল ছিল যে তারা কোনো ক্লু রেখে যায়নি। এই ঘটনা উদঘাটনে শহরের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজ, প্রযুক্তি ও গোয়েন্দা রিপোর্টের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিও ব্যবহার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান থেকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ নামের ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করত। তার পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায়।

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান