বৃষ্টিতে ভিজে হাতিয়ায় তুফানিয়া গ্রামে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ
"রাজনীতি মানে মানুষের সেবা, নিজের সুবিধা নয়। বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব,” এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে এক সভায় তিনি এই ঘোষণা দেন। জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
সভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, “আমি হাতিয়ায় এসেছি, আমি বাংলাদেশের রাজনীতি করেছি। আমি স্পষ্ট করে বলছি, এই দেশে যারা বছরের পর বছর কেবল জনগণের কাঁধে ভর করে রাজনীতি করেছেন, তাদের জন্য আর সহজ দিন নেই। আজ বৃষ্টির মধ্যে আমি এখানে উপস্থিত হয়েছি। নেতাদের এখন বুঝতে হবে, রাজনীতি করতে হলে বৃষ্টি, কাদা উপেক্ষা করে মানুষের কাছে যেতে হবে। এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই। উপজেলা সদর ওছখালীতে বসে বা বড় নেতাদের ঘরে গিয়ে হাত-পা ধরে আর রাজনীতি হবে না।”
তিনি আরও বলেন, “রাজনীতি করতে হলে ভূমিহীনদের ভূমি মেরে না দিয়ে তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। রাস্তাঘাটের কাজ করতে হলে সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না। রাজনীতি করতে হলে গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে, নদীর ধারে যেতে হবে। রাজনীতি মানে মানুষের সেবা, নিজের সুবিধা নয়।”
সমালোচনার সুরে তিনি বলেন, “আমি হয়তো খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো বয়সে কম। কিন্তু আপনারা যারা বয়সে অনেক বড়, যারা অনেক সুন্দর করে কথা বলেন, তারা গত ৫০ বছরে এই হাতিয়ার মানুষের জন্য কী করেছেন? আপনারা শুধু মানুষের সাথে ব্যঙ্গ করে স্লোগান দেন, দলকে ব্যঙ্গ করেন। এর বাইরে কিছুই করতে পারেন না। আপনারা আমার হাতিয়া উপজেলা সদরের থাকার জায়গার (বাসার সামনে) সামনে গিয়ে ‘এনসিপি ভুয়া’ বলে স্লোগান দেন। কিন্তু এনসিপি এই হাতিয়ার ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিয়েছে। রাস্তাঘাট তৈরি করেছে। নদীভাঙন রোধে দিনরাত পরিশ্রম করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মাওলানা আবদুল মালেক, প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত