ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৪৭

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার একটি র‍্যালি বের হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’। এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে নেত্রকোণায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলায় র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল হক ভূঁইয়া এবং সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. কৃপা নাথ পাল সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা