ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বাঘায় কটূক্তি ও হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৫১

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর বাঘায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই বিক্ষোভ মিছিল ও শোডাউন শুরু হয়। এতে প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ ও শোডাউনে নেতৃত্ব দেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল হোসেন, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মুখলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তৌফিকুল ইসলাম (তফি), সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি নেতা সালেহ আহমেদ (সালাম), শফিকুল ইসলাম (শফি), যুবদল নেতা তানভির ফাইসাল তুর্য সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গই নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ।

বক্তারা জামায়াত-শিবিরকে এই ঘটনার জন্য দায়ী করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

তারা আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না—অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবে।

বিক্ষোভ শোডাউন শেষে নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন