ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আটপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন ড. রফিকুল ইসলাম হিলালী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৫৩

নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তৌসিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার, এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত