ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কায় কারাতে রেফারি লাইসেন্স পেলেন চাঁপাইনবাবগঞ্জের আমিরুল শেখ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৫৫

সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ১ম সাউথ এশিয়ান ইউথ কারাতে কাপ (২০২৫)-এ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মোঃ আমিরুল শেখ অনু আন্তর্জাতিক কারাতে রেফারি হিসেবে লাইসেন্স অর্জন করেছেন। গত ৫ ও ৬ জুলাই সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার আগে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে এশিয়ার ৯টি দেশের ৭৫ জন রেফারি অংশগ্রহণ করেন।

আমিরুল শেখ এই আন্তর্জাতিক মানের পরীক্ষায় জাজ-বি গ্রেডে উত্তীর্ণ হন। তিনি এবিসি মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ হিসেবে এই প্রতিযোগিতায় রেফারি ও জাজ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তিনি শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, দেশীয় পর্যায়েও নারী আত্মরক্ষা প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে তার একাডেমি নিয়মিতভাবে উইমেন সেল্ফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল হ্যাং, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের চেয়ারম্যান ভরত শর্মা এবং রেফারি কমিশনার চেয়ারম্যান শাহীন আক্তার।

এই অর্জন বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় উদ্যোগ।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা