ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১:৩

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের মতবিনিময় সভা আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন- চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সহ-সভাপতি এম.এ মুবিন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ ও প্রচার সম্পাদক এসএম ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, নির্বাহী সদস্য ওসমান চৌধুরী, মোজাম্মেল হক সুজন, অন্তু ধর প্রমুখ।

মতবিনিময়কালে চন্দনাইশ থানা এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। অপরদিকে উপস্থিত সাংবাদিকবৃন্দ অপরাধমূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি আরও বলেন, "সাংবাদিকেরা হলেন জাতির দর্পণ। আমি যেহেতু মানুষ, সেহেতু মানবীয় ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমার বিরুদ্ধে গঠনমূলক সমালোচনাকে সাদরে গ্রহণ করব। যে সব ব্যক্তিরা থানায় সেবার জন্য আসবে, তারা সরাসরি আমার কাছে আসতে পারবে। এই থানায় কোন ধরনের দালাল প্রবেশ করতে পারবে না। সেবাপ্রার্থীদেরকে কোনো মাধ্যম বা দালালের সহযোগিতা না নেওয়ার অনুরোধ করছি।"

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা