কুড়িগ্রামে টানা ৫ বার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত জেবুন নাহার
কুড়িগ্রাম পৌরসভার জেবুন নাহার জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা পাঁচবার এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এছাড়াও তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুরসাত সুলতানা শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীর ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। জেবুন নাহার বলেন, "টানা ৫ বার পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হলাম। এছাড়াও বিভাগের শ্রেষ্ঠত্ব পেয়েছি। তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিয়মিত দিয়ে যাচ্ছি। আবারও এ অর্জন আমার দায়িত্ব বাড়িয়ে দিলো। পরিবার পরিকল্পনা বিভাগের জেলার সকল স্যারদের অভিনন্দন জানাই। সবার কাছে দোয়া চাই।"
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড