ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় বিএনপি'র বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ২:১১

রাজশাহীর বাঘায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে বাঘার ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তাফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, "তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত