কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক থেকে পিনু বাউরি (২৪) নামের একজন অস্থায়ী চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশনের লেক থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত পিনু বাউরির বাড়ি শমশেরনগর চা বাগানের নতুন টিলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হন। পরে সারাদিন তার মা ছেলেকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। পরদিন সকালে চা শ্রমিকরা লেকের দিকে কাজে গেলে পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি থানাতে নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গতকাল আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, নিহত শ্রমিক মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।"
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা