ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নির্বাচনে ঝুঁকি বাড়াচ্ছে ‘আগস্টের লুট হওয়া’ অস্ত্র


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৩:১৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে অবস্থিত হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে ৪ আগস্টের ছাত্র আন্দোলনে লুট হওয়া ৮টি অস্ত্র এক বছর পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করতে পারেনি প্রশাসন। এই বিষয়টি আসন্ন সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ ও ভোটাররা।

৪ আগস্টের ছাত্র আন্দোলনের একপর্যায়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এই আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা বগুড়া রিজিওনের আওতাধীন হাটিকুমরুল হাইওয়ে থানাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তখন থানা থেকে অস্ত্র ও গুলি লুট হয়। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, এখনো ৮টি অস্ত্র উদ্ধার হয়নি।

এক বছর ধরে অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অদৃশ্য কারণে অস্ত্র উদ্ধারের কাজটি ধামাচাপা পড়ে গেছে বলে তারা মনে করছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানিয়েছেন, ছাত্র আন্দোলনে থানা থেকে লুট হওয়া ৮টি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সাধারণ মানুষ মনে করছেন, সামনে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক গ্রুপিং ও প্রতিহিংসার বশবর্তী হয়ে এসব অস্ত্র ব্যবহার হতে পারে। তাই তারা মনে করছেন, সুস্থ ও অবাধ নির্বাচনের জন্য এসব লুট হওয়া অস্ত্র অধিক ঝুঁকি ও আতঙ্কের কারণ হতে পারে।

সচেতন মহল বলছে, প্রশাসন যদি সঠিক সময়ে এসব অস্ত্র উদ্ধার করতে না পারে, তাহলে এটি নির্বাচনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। সাধারণ মানুষ ও সচেতন মহল মনে করছেন, দীর্ঘ এক বছরেও প্রশাসন অস্ত্র উদ্ধার করতে না পারাটা তাদের এক প্রকার ব্যর্থতার কারণ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত