চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই বাস্তবায়নের আশা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কতামূলক কাজ পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সাথে আলোচনা চলছে এবং শীঘ্রই এর বাস্তবায়ন হবে বলে আশা করা যায়।
তিনি বলেন, তিস্তা নদীর গতি-প্রকৃতি অনেকটাই উজানের দেশের উপর নির্ভরশীল। ২০১১ সালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি চুক্তি করা হলেও তা এখনো স্বাক্ষর হয়নি, তবে সেই প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভাটির দেশ হিসেবে তিস্তার উপর বাংলাদেশের জনগণের সম্পূর্ণ অধিকার রয়েছে এবং এই অধিকার কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে চীন সরকারের সাথে ২০১৬ সালে একটি স্মারক দেওয়া হয়েছিল। যদিও তখন একটি পরিকল্পনা দেওয়া হলেও তা আর এগোয়নি।
উপদেষ্টা জানান, সরকার ক্ষমতায় আসার পর তারা জানতে পারেন যে চীন সরকার তিস্তাকে নিয়ে একটি মহাপরিকল্পনা চায়। সে অনুযায়ী তারা চীন সরকারের সাথে নতুন করে আলোচনা শুরু করেছেন যাতে এই পরিকল্পনা একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনায় রূপ নেয়। তিনি বলেন, এখানে পাঁচটি গণশুনানি করা হয়েছে, যাতে এই পরিকল্পনা শুধু সরকারের না হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ প্রমুখ।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার ২৪টি পয়েন্টে ৩৬ কোটি টাকা ব্যয়ে পূর্ব সতর্কতামূলক তিস্তা নদীর বাম তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। বর্তমানে চলমান কাজের প্রায় ৮০ ভাগের বেশি সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষ হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ