নেত্রকোণায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির ছোটবাজারস্থ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল। তিনি বলেন, "সারা দেশে হত্যাকাণ্ড, হামলা, দখল, গুম—এসবের পেছনে সরকারের মদদপুষ্ট প্রশাসনের ভূমিকা সন্দেহাতীত। এটা স্পষ্ট, একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।"
আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম সম্পাদক শরিফুল আলম সবুজ, ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিনু প্রমুখ।
বক্তারা বলেন, "প্রশাসনের নির্লিপ্ততা দেখে বোঝা যাচ্ছে তারা অঘোষিতভাবে এই ষড়যন্ত্রের অংশীদার। স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।"
সমাবেশ থেকে দেশপ্রেমিক জনগণ ও বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়