হাটহাজারীতে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখল ও সরকারি গাছ নিধনের অভিযোগ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, বনায়নে ক্ষতি এবং সরকারি গাছ নিধনের অভিযোগ উঠেছে। সম্প্রতি পৌরসভার ৯নং ওয়ার্ডের জনসাধারণে পক্ষে জামাল, জসিম উদ্দিন ও রাশেদ নামের তিন ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এবং অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের কথিত আবুল কাশেম মেম্বার ও তার পুত্র মানিক, রাশেদ এবং সাহেদ টাকার জোরে গ্রামবাসীর মতামতকে অগ্রাহ্য করে কৃষি জমির মাটি কেটে তার দখলকৃত সরকারি জায়গা ভরাট করেন। এরপর তাতে পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য অন্তত দশটি সরকারি গাছ কেটে রাতের আঁধারে চুপিসারে সরিয়ে ফেলেন, যা ওই গ্রামবাসীরা পরে জানতে পারেন। গ্রামবাসীরা এ ঘটনার প্রতিবাদ করলে সাবেক কাউন্সিলর আবুল কাশেম ওরফে কাশেম মেম্বার সহ তার ছেলেরা অভিযোগকারীদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কের পাশে টিএন্ডটি বোর্ডের অধিগ্রহণ করা বেশ কিছু জায়গা রয়েছে। গত ২০২৩ সালের শেষের দিকে এবং ২০২৪ সালের শুরুর দিকে উক্ত জায়গার অংশে দেয়াল নির্মাণ করতে গেলে খবর পেয়ে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সেই জায়গাগুলো রক্ষার্থে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত আবুল কাশেম (সাবেক কাউন্সিলর)-এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে জানান, "কৃষি জমি থেকে মাটি আমি কাটিনি, আমি মাটি কিনে মসজিদ তৈরি করার জন্য ভরাট করেছি। আর সরকারি গাছ কাটার ব্যাপারে তিনি বলেন, ওই সড়কের পাশে ঠাডা বজ্রপাতে বেশ কয়েকটি গাছ মরে গেছে। আপনি এলাকায় গেলেই রাস্তার পাশে মরা গাছ দেখবেন। এখনো আমার বাড়ির গেটের পাশে একটা গাছ আছে। আমি পৌরপ্রশাসকসহ বিভিন্ন কর্মকর্তাদের বলেছি গাছটা কেটে নিয়ে যেতে, যদি ভেঙে পড়ে তাহলে আমার লাখ লাখ টাকার গেইটটাই ভেঙে যাবে কিন্তু তারা কেউ কোনো ব্যবস্থা এখনো নেননি।" তিনি আরও জানান, "এলাকায় কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সুনাম নষ্ট করতে আমার ব্যাপারে মিথ্যা রটনা রটাচ্ছে।"
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, "বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী মঙ্গলবার বিকালের দিকে জানান, "আমি বর্তমানে ছুটিতে আছি, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, সেহেতু ঘটনাটি পৌরসভার আওতাধীন তাই অভিযোগটি সুপারিশ দিয়ে পৌর প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি।"
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত