ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নতুন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র আর নয়: কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-৭-২০২৫ রাত ১০:২৯

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কুমিল্লা মহানগরীতে জাতীয়তাবাদী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা কান্দিরপাড় থেকে মিছিল শুরু হয়ে রাজগঞ্জ হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এই বিক্ষোভ মিছিলে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিগত ১৭ বছরে যেভাবে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে, সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আইনের শাসন যেখানে কুলষিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো হাসিনা বিরোধী আন্দোলন করেছে, নিজের জীবনের মায়া ত্যাগ করে গুম, খুন এবং নির্যাতনের মধ্যে দিয়ে ৫ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতার একীভূত আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তারপর থেকে বাংলাদেশের সাধারণ জনগণ নতুন স্বপ্ন দেখেছিল।"

তিনি আরও বলেন, "কিন্তু সেই স্বপ্ন আজ কী হচ্ছে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ তার বাকস্বাধীনতা ফিরে পাবে, ভোটের অধিকার নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে; কিন্তু তা আজ একটি বছর শেষ হতে না হতেই দু-একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে একটি পার্শ্ববর্তী দেশ সহ আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তা এদেশের জনগণ কখনো মেনে নিবে না। জাতীয়তাবাদী দল বাংলাদেশকে অন্য কোনো অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় না।"

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একেএম সাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মহরম, যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, জয়নাল আবেদিন বাবলু, জুম্মান হোসেন সুমন, কুমকুম হায়দার রানা, জামাল হোসেন পাবেল সহ ২৭টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ