ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১১:০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অন্তত তিন পুলিশ সদস্য ও ইউএনওর গাড়ির চালক আহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া কংসুর ও কাঠিতে সড়ক অবরোধ ও হামলার ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, গাড়ির চালক কাওছার এবং পুলিশ সদস্য মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনওর গাড়ির চালক মইনও আহত হয়েছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই বিষয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে সমবেত হয়। খবর পেয়ে গোপালগঞ্জ টহল পুলিশের একটি টিমকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে আমাদের পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে এবং একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আহত ওই তিন সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংসুর নামক স্থানে একদল দুর্বৃত্ত সড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা তার গাড়িতে হামলা চালায়। এছাড়াও এর আগে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের সমর্থকরা।

গোপালগঞ্জে বর্তমানে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা টহল জোরদার করেছে। জেলার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা থাকলেও নেতৃবৃন্দ এখনো পৌঁছায়নি। সমাবেশস্থলে স্বল্প সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত রয়েছে।

 

Aminur / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস