শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনে উচ্ছেদ অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরিকদের নির্বিঘ্নে চলাচল ও শহরের সৌন্দর্য বাড়াতে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনের নির্দেশে আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এ সময় পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে অভিযান পরিচালনা করে ফুটপাত ও রাস্তার উপর বসানো অবৈধ স্থাপনা এবং ভ্যান সহ ভাসমান সকল ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, "চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের চলাচলে বাধাগ্রস্ত এবং রাস্তা দখল করে বসানো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান জোরদার করা হবে।"
এ সময় সড়কে ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান সাধারণ পথচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা