ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বেপরোয়া ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, থামছে না দুর্ঘটনার মিছিল


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ২:২১

পাবনার কাশিনাথপুরে ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার হরিদেবপুর কাজিরহাট রোডে পদ্মা ক্লিনিকের সামনে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল (৫৫) সিন্দুরী এলাকার মৃত আমজাদ শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভ্যানচালক গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, "কাশিনাথপুর সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটলেও বেপরোয়া গতির ট্রাকের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। কারণ এই সকল ট্রাক থেকে নিয়মিত টাকা আদায় করছে পুলিশ।" উল্লেখ্য, গত এক মাসে কাশিনাথপুরে অন্তত পাঁচটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। বর্তমানে কাশিনাথপুরে সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না।

এ বিষয়ে কাশিনাথপুর পুলিশ বক্সের দায়িত্বে নিয়োজিত টিএসআই মো. আইনুল হোসেন বলেন, "ঘাতক ট্রাককে শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল আমিনপুর থানার অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি থানা কর্তৃপক্ষ দেখবেন।"

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, "পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় নিহতের পরিবার এ ব্যাপারে মামলা করতে অনিচ্ছুক। তার পরিবার থানা থেকে লাশ নিয়ে গিয়েছে।"

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়