লোহাগড়ায় জমি বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৬২) খুন হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলে এই হত্যার ঘটনা ঘটে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বুধবার (১৬ জুলাই) মো. জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমির পাট কাটতে যান। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখ সহ ৮/১০ জনের একদল দুর্বৃত্ত বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করে। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজনের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো. জাহাঙ্গীর শেখের ছেলে ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মো. কবির শেখকে (৪৬) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী