ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

বাঘায় জুলাই আহত-শহীদদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:১৬

জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

জুলাই স্মরণসভায় আহত ছাত্র-ছাত্রী পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন। আহতরা জুলাই আন্দোলনে নিহতদের সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের সাহায্যের জন্য দাবি জানান।

বাঘা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, সিনিয়র সাংবাদিক আঃ লতিফ মিয়া, উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি মোঃ হাফিজ উদ্দিন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আহত সদস্য আড়ানী পিয়াদাপাড়া এলাকার মোঃ বাদশা আলী, আড়ানী হামিদকুড়া এলাকার আঃ মালেক সহ একজন ছাত্রী, এনসিপি উপজেলা প্রতিনিধি মনারুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল আল মামুন, বাঘা পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আসাদুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা।

পরিশেষে উপজেলা মডেল মসজিদ ইমামের দোয়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভাটি শেষ হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইউপিডিএফ গণতান্ত্রিক’র দীঘিনালা উপজেলা কমিটি গঠন

শালিখায় লিচুর বাম্পার ফলন, খুশি বাগান মালিকেরা

অধূমপায়ী ফোরামের প্রীতি কাবাডি ম্যাচে মোহাম্মদপুর ইউনিয়নের জয়

উত্তরায় জামায়াত নেতা সেলিম উদ্দিনের উদ্দ্যোগে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

ত্রিশালে ডিএসকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষা বৃত্তি ও চেক বিতরণ

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পাঁচুড়িয়া সেতুর কাজ উদ্বোধন, উন্নয়ন নিয়ে আশার বার্তা এমপি বাবরের

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩

মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

ঈদুল আজহা ঘিরে রাজারহাটে কামারপল্লিতে কাটছে ব্যস্ত সময়

শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে কুমিল্লা আইন কলেজের মানববন্ধন

রাণীনগরে দুই পুলিশ কর্মকর্তাকে চোর আখ্যা দিয়ে লাঞ্চিত