ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ডহর মশিয়াহাটির ১৪টি মাতুয়া সম্প্রদায় পেল সেনাবাহিনীর সহায়তা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:১৬

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি এলাকায় গত ২৮ মে সংঘর্ষের জেরে কতিপয় দুর্বৃত্ত অজ্ঞাতনামা ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত, পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়। গত ১২ জুলাই নির্মাণ কাজ সম্পন্ন হলে, ১৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে ডহর মশিয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত মাতুয়া সম্প্রদায়ের হাতে তাদের ক্ষতিপূরণ তুলে দেওয়ার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নুরে আলম সিদ্দিকী, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল সহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

এর আগে সেনাবাহিনী বিভিন্ন স্থান পরিদর্শন করে জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী সর্বক্ষণ টহলরত আছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন