ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে জখম: থানায় অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আয়নাল হক (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার সকালে উপজেলার জান্না ফকির বাড়ি এলাকায় ভুক্তভোগীর নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত আয়নাল হক ওই এলাকার ফাইজুদ্দিনের ছেলে। এঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোঃ মজিবর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসুত্রে জানা যায়, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকার মোঃ ছালামত আলীর ছেলে মোহাম্মদ আলী ও তার পরিবারের সাথে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আয়নাল হক ও তার পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে ফেলার চেষ্টা করে মোহাম্মদ আলী ও একই এলাকার আলহাজের স্ত্রী ডলি, হামেদ আলীর ছেলে মোঃ সালামত, মোহাম্মদ আলীর ছেলে সৌরভ, সালামতের স্ত্রী আসিয়া এবং আওলাদের স্ত্রী রশিদাসহ তার পরিবারের আরো কয়েকজন। এসময় আয়নাল হক তাদেরকে বাধাঁ দিলে উপরিক্ত ব্যক্তিদ্বয় তাদের সাথে আরো ৭-৮ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আয়নালের উপর হামলা করে। এসময় ডলির হাতে থাকা দা দিয়ে আয়নালের কপালে ও হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান