ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২৩

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিকাল ৪:৩০ মিনিটে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে পুনরায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাপ্ত ঘোষণা করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহা: জামিউল হক সোহেল, সদস্য সচিব মো: বাবর আলী রোমান, যুগ্ম আহ্বায়ক জানিবুল হক জোসিসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, "দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে ঠিক সেই সময় কিছু কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বর্তমান সরকারের প্রশাসন ঠিকভাবে কাজ করছে না বলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।"

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা