ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় উলা গ্রামে আতঙ্কের রাজত্ব, পুরুষশূন্য গ্রাম!


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৫:৪

নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রাম এখন আতঙ্ক আর নির্যাতনের প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খোকন চৌধুরী ও তাঁর অনুসারীদের দমন-পীড়নের কারণে গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য বাড়ি ছেড়ে পালিয়েছেন।

গত ১১ জুলাই রাতে সংঘর্ষের পর থেকে গ্রামে রয়ে গেছেন শুধু নারী, শিশু ও বৃদ্ধরা। এক নারী বলেন, "রাত-দিন ভয়ে থাকি, কখন কে দরজা ভেঙে ঢুকে পড়ে—এই আতঙ্কে ঘুমাতে পারি না।"

অভিযোগ উঠেছে, অহিদ মেম্বারপন্থী পরিবারগুলোকে টার্গেট করে খোকনের অনুসারীরা হামলা, মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এমনকি এক নারী জানান, খোকন চৌধুরীর অশ্লীল প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

এ পরিস্থিতিতে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ হয়ে গেছে, নারীরা ঘর থেকেও বের হতে ভয় পান। গ্রামবাসীদের প্রশ্ন—নেতা হলেই কি সবকিছু করার লাইসেন্স মেলে?

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।

এই বিষয়ে আওয়ামী লীগ নেতা খোকন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গ্রামবাসীর আহ্বান— "আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। খোকনের বিচার চাই।"

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২