গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি
ডিসির বাংলোয় হামলা, ইউএনওর গাড়িবহর ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষায় সেনা-বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদিনজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) বাংলোয় হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ডিসির বাংলোর পাশের একটি ভবনে আগুন দেয় হামলাকারীরা। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। হামলায় দু'জন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
এর আগে দুপুরে এনসিপির পদযাত্রায় পরপর দু'দফা হামলার ঘটনা ঘটে। প্রথম হামলা হয় বেলা ২টার দিকে সমাবেশস্থলে, যেখানে ককটেল বিস্ফোরণ ঘটে এবং সাউন্ড সিস্টেমসহ চেয়ার-মাইক ভাঙচুর করা হয়। এরপর দুপুর সাড়ে ৩টার দিকে আবারও হামলা চালানো হয় এনসিপির পদযাত্রায়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সকালে এনসিপির কর্মসূচিকে ঘিরে আরেকটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইউএনওর গাড়িবহরে হামলা চালিয়ে দুটি সরকারি গাড়ি ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করা হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ