পাংশায় ইউপি সদস্য আবুল মণ্ডলসহ গ্রেপ্তার ১৪
রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ ১৩ জুয়াড়ি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বেড়িবাঁধসংলগ্ন জামাল খাঁ নামে এক ব্যক্তির বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- হাবাসপুর ইউনিয়নের ৮নং ইউপি সমস্য আবুল মণ্ডল (৫০), মিন্টু শেখ (৩৮), জিল্লু মল্লিক (৪১), হিদাই প্রামাণিক (৪০), বিল্লাল হোসেন (৩৮), সাইদুল ইসলাম (৪০), ফিরোজ মণ্ডল (৪০), মো. নয়ন (২৭) রোকন মণ্ডল (৩৫), তোফাজ্জল সরদার (৩৯), হেলাল (৩৫), আজিম সর্দার (৩৭) ও জামাল খাঁ (৩৫)। সবাই হাবাসপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা। এ সময় জুয়ারীদের কাছ থেকে ৬৬ হাজার ৯৫০ টাকা, ৪ বান্ডিল তাস ও ২ প্যাকেট ৮ শলাকা ডারবি সিগারেট উদ্ধার করা হয়।
এছাড়াও ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রশিদ প্রামাণিককে (৫০) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকসহ সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত