উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত হয়েছে। গত বছরের (২০২৪) ঐতিহাসিক ছাত্র গণ-আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ জামান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ সালাহউদ্দিন ভূঁইয়া।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আ ক ম জাহিদ হোসেন এবং বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মাদ আরব আলী।
বক্তারা বলেন, "২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় দুঃশাসনের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদ। এ দেশের ইতিহাসে তারা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।"
স্মরণসভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া সুমন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক শাহাদাৎ হোসেন এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইকবাল ভূঁইঞা সুজন, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা।
অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, "আলোচনা সভাটি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, ছিল ছাত্র শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রেরণার উৎস। ২০২৪ সালের সাহসী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ সেই ইতিহাসকে স্মরণ করলো রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসার মাধ্যমে।"
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ