কুমিল্লা বার্ড-এ জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ 'জুলাই শহীদ দিবস-২০২৫' যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড-এর ময়নামতি মিলনায়তন অডিটোরিয়ামে ২০২৪ সালের জুলাইয়ের শহীদগণের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বার্ড এর সহকারী পরিচালক মোঃ সালেহ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, "বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মাইলফলক হিসেবে কাজ করেছে ২০২৪ সালের ১৬ই জুলাই। এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্ফুলিঙ্গ সারাদেশে ছড়িয়ে পড়ে। ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।"
আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় ছাত্রজনতার আত্মত্যাগ এবং জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ তুলে ধরেন বার্ড এর সহকারী পরিচালক রহমত উল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন বার্ডের অনুষদ পরিষদের সভাপতি ও পরিচালক আবদুল্লাহ আল মামুন, বার্ডের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম পরিচালক মিজ সাইফুন নাহার, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী এবং বার্ড-এ চলমান বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা।
আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বার্ড-এ চলমান বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও, আলোচনা সভার পর জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত