১৯ জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে কুমিল্লায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে গণমিছিল শুরু হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, নায়েব আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্র শিবির কুমিল্লা মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।
গণমিছিলে এ সময় অংশগ্রহণ করেন, মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক জাকির হোসেন, মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ, অধ্যাপক মজিবুর রহমান, অধ্যাপক মফিজুল ইসলাম, অ্যাড ইয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, "জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে। সুষ্ঠু নির্বাচন, তার আগে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশ হবে। সবাইকে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।"
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত