ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এনসিপিতে পদ পাওয়া প্রধান শিক্ষককে শোকজ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ১২:১৮

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার ৬নং সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।

সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে বুধবার সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’

মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত