১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে রায়পুরে প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য র্যালি
আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বাদ আসর খাসের হাট মোবারকিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই প্রস্তুতিমূলক সভা ও র্যালিতে লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমীন ভুঁইয়া বক্তব্য রাখেন। তিনি গোপালগঞ্জে জুলাই বিপ্লবের অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন। তিনি আরও বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৯ জুলাই (শনিবার) বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সর্বস্তরের জনগণ নিয়ে ঢাকায় জাতীয় সমাবেশ করা হবে। উক্ত সমাবেশে আমাদের সাত দফা দাবির তিন দফা দাবি বাস্তবায়ন করতেই হবে, যাতে আবারও কোনো ফ্যাসিস্টরা ক্ষমতার মসনদে বসে শোষণ করতে না পারে। নতুন করে আর কোনো ফ্যাসিস্টকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।"
উপজেলা সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল বলেন, "১৯ জুলাই জাতীয় সমাবেশকে জনগণ সাদরে বরণ করে নিয়েছেন। এ সমাবেশ হবে এক ঐতিহাসিক সমাবেশ যা যুগ যুগ ধরে মাইলফলক হয়ে থাকবে।"
সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে যোগদানের প্রয়োজনীয়তা বর্ণনা করে ফ্যাসিস্টদের রুখতে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যাওয়ার অনুরোধ করেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ গাজী মুনজির হাসান এমরান বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে মাস্টার রুহুল আমীন ভুঁইয়াকে বিপুল ভোটে জয়লাভ করে আমরা এমপি হিসেবে দেখতে চাই।"
এছাড়াও উপস্থিত ছিলেন, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের